সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আশরাফ হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৩, | ১১:৪৩:৪৭ |
২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোকে আফ্রিকার প্রথম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে তুলেছেন আশরাফ হাকিমি। ফরাসি ক্লাব পিএসজির হয়ে গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন শিরোপার ট্রেবল। প্রথম কোনো ডিফেন্ডার হিসেবে গত ৫২ বছরে আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতাসহ বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন মরক্কোর ইতিহাসে অন্যতম সেরা রাইটব্যাক।

এত সুসংবাদের ভীড়ে আরেকটি গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ডালপালা মেলেছে। মরোক্কান বংশোদ্ভূত ভারতীয় নৃত্যশিল্পী নোরা ফাতেহির প্রেমে পড়েছেন হাকিমি। কিছু দিন আগেই মরক্কো বেড়াতে গিয়েছিলেন নোরা। সেখানে আফ্রিকান কাপ অফ নেশন (আফকন) ফুটবল ম্যাচ দেখতে যান বলিউড কন্যা। তার পর থেকেই ফুটবলজগতের এই নামী তারকার সঙ্গে প্রেমের গুঞ্জনে তার নাম জড়িয়েছে।



সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, আশরাফ হাকিমির খেলা দেখে গ্যালারি থেকে ক্রমাগত উৎসাহ দিচ্ছিলেন নোরা। এ সময় নোরার উচ্ছ্বাস নজর এড়ায়নি তার অনুরাগীদের। তার পরেই জল্পনা কল্পনার শুরু। নেটিজেনদের অনুমান, আশরফের সঙ্গে ইতিমধ্যেই সম্পর্কে জড়িয়েছেন নোরা। তাই মরক্কো উড়ে গিয়েছিলেন তিনি।

বলিউড পাড়ার এক ঘনিষ্ঠ সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, 'নোরা মরক্কোয় ফুটবল ম্যাচ দেখতে যাওয়ায় সকলেরই চোখ কপালে উঠেছে। আগেই শোনা যাচ্ছিল, এক ফুটবলারের সঙ্গে তিনি প্রেম করছেন। সেই জল্পনাই এ বার আরও ঘনীভূত হল। অনুমান, মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গেই প্রেম করছেন তিনি।' এই বিষয়ে অবশ্য নোরা বা আশরাফ কেউই কিছু বলেননি। কিন্তু নোরার ছবিতে আশরাফের প্রতিক্রিয়াই অনেক কিছু স্পষ্ট করে দিয়েছে।

উল্লেখ্য, বর্তমানের প্রথম সারির ফুটবল তারকাদের মধ্যে আশরাফ অন্যতম। অন্য দিকে কয়েকটি মিউজ়িক ভিডিওর মাধ্যমে নোরারও আন্তর্জাতিক পরিচিতি তৈরি হয়েছে। গত বছরই আমেরিকার ছোটপর্দার অনুষ্ঠান ‘দ্য জিম্মি ফ্যালন শো’-তে কাজ শুরু করেছেন নোরা। কিছু দিন আগে ফরাসি ডিজে ডেভিড গেট্টার সঙ্গেও একটি কাজ করেছেন নোরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..