সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ঘরের ভেতর পড়ে ছিল নারীর গলাকাটা লাশ, পলাতক স্বামী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১২, | ১৬:৪৩:৫৭ |
কুড়িগ্রামের নাগেশ্বরীতে তিন সন্তানের জননী মহিমা বেগম নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী বাবলু মিয়া পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার মধ্যরাতে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বানিয়ার ভিটা গ্রামে এই ঘটনা ঘটে। আজ সোমবার সকালে ঘরের ভেতর থেকে ওই নারীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

স্থানীয়রা আরও জানান, স্বামী-স্ত্রীর মধ্যে কোনো দৃশ্যমান বিরোধ ছিল না। তারা একসঙ্গে মাছের ব্যবসা করতেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের শিকার নারীর স্বামীকে ধরার চেষ্টা চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..