সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সর্বোচ্চ করদাতা রাশমিকা মান্দানা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১১, | ১৯:১৬:২৭ |
চলতি বছরের শুরুতেই বড় অঙ্কের কর পরিশোধ করে আলোচনায় এসেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা। ২০২৬ সালের শুরুতে তিনি প্রায় ৪ কোটি ৬৯ লাখ রুপি আয়কর পরিশোধ করেছেন। এর মাধ্যমে কর্নাটকের কোদাগু জেলায় চলতি বছরে সর্বোচ্চ করদাতার তালিকায় শীর্ষস্থান দখল করেছেন এই অভিনেত্রী।

কাজের প্রয়োজনে মুম্বাই ও হায়দরাবাদে বসবাস করলেও রাশমিকার শিকড় কর্নাটকের কোদাগু জেলাতেই।


জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে তাঁর আয় ও সম্পদের পরিমাণও দ্রুত বৃদ্ধি পেয়েছে। বিলাসবহুল গাড়ির প্রতি বিশেষ অনুরাগ রয়েছে রাশমিকার। তাঁর গ্যারাজে রয়েছে মার্সিডিজ সি-ক্লাস, অডি কিউ থ্রি এবং রেঞ্জ রোভারসহ একাধিক দামি গাড়ি। রিয়েল এস্টেটেও উল্লেখযোগ্য বিনিয়োগ করেছেন এই তারকা।

বেঙ্গালুরুতে প্রায় ৪ কোটি রুপি মূল্যের একটি প্রাসাদসম বাড়ির পাশাপাশি মুম্বাইয়েও রয়েছে তাঁর একটি বিলাসবহুল আবাসন। স্বল্প সময়ের মধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করেছেন রাশমিকা মান্দানা। বর্তমানে তিনি দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের অন্যতম। প্রতি সিনেমায় তাঁর পারিশ্রমিক প্রায় ৪ কোটি রুপি বলে জানা গেছে।

 বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, রাশমিকার মোট সম্পদের পরিমাণ এখন ৪৫ কোটি রুপিরও বেশি। ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন রাশমিকা। এরপর ‘গীতগোবিন্দম’, ‘পুষ্পা : দ্য রাইজ’ ও ‘অ্যানিম্যাল’-এর মতো একের পর এক সুপারহিট সিনেমায় অভিনয়ের মাধ্যমে অল্প সময়েই তিনি তারকাখ্যাতির শীর্ষে পৌঁছান। গত বছরই তাঁর অভিনীত ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে, যা সমসাময়িক অন্য অভিনেত্রীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই জনপ্রিয় অভিনেত্রী।

তার আগেই সর্বোচ্চ কর পরিশোধ করে দায়িত্বশীল নাগরিক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসা কুড়ালেন রাশমিকা মান্দানা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..