✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৮, | ১৮:১৮:২৩ |
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছেন তরলীকৃত পেট্রোলিয়াম গ‍্যাসের (এলপিজি) ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিইআরসির সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন তারা।

এর আগে বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশে জারি করা এক নোটিশে বৃহস্পতিবার থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছিল ব্যবসায়ীদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সেলিম খান বলেন, এলপি গ্যাসের দোকানে ভোক্তা অধিকারের অভিযান বন্ধ করলেই ধর্মঘট প্রত্যাহার হবে। এছাড়া বিইআরসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে ভোক্তা পর্যায়ে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫০০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

বিস্তারিত আসছে...

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..