✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ছোট পিকআপ ট্রাক আনছে বিওয়াইডি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৭, | ২৩:১৭:৪৯ |
বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির বাজারে বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান বিওয়াইডি তাদের জনপ্রিয় পিকআপ ট্রাক ‘শার্ক’-এর নতুন একটি সংস্করণ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি একটি ডিজাইন প্যাটেন্ট ফাঁসের মাধ্যমে গাড়িটির নতুন এই মডেল সামনে এসেছে। ধারণা করা হচ্ছে, এটি বিওয়াইডির বর্তমান পিকআপ ট্রাকের তুলনায় বেশ সাশ্রয়ী হবে।

সাধারণত পিকআপ ট্রাকের জন্য খুব একটা পরিচিত ছিল না চীন। তবে বিওয়াইডি এবং জিলির মতো প্রতিষ্ঠানগুলো সেই ধারণা বদলে দিচ্ছে। গত মে মাসে মেক্সিকোতে নিজেদের প্রথম হাইব্রিড পিকআপ ট্রাক ‘শার্ক ৬’ উন্মোচন করে বিওয়াইডি। বর্তমানে অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড ও ফিলিপাইনের বাজারে এটি টয়োটা হিলাক্স ও ফোর্ড রেঞ্জারের মতো জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করছে।



ইউরোপীয় ইউনিয়ন ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিসে জমা দেওয়া নকশা অনুযায়ী, নতুন এই পিকআপটি হবে বর্তমান ‘শার্ক’ মডেলের চেয়ে আকারে কিছুটা ছোট। গাড়িপ্রেমীরা একে মজা করে ‘বেবি শার্ক’ নামে ডাকছেন। চলতি মাসের শুরুর দিকে চীনে ছদ্মবেশে গাড়িটি রাস্তায় দেখা গিয়েছিল। এর পেছনের মালামাল বহনের অংশ বর্তমান মডেলের চেয়ে ছোট।

বাজার বিশ্লেষকদের মতে, এটি হবে বিওয়াইডির পিকআপ সিরিজের একটি ‘এন্ট্রি লেভেল’ পর্যায়ের মডেল। এর নকশা হবে ‘ইউনিবডি’ ঘরানার, যা সাধারণত ছোট আকারের ক্রসওভার গাড়িতে দেখা যায়। নকশার কিছু বৈশিষ্ট্য ইঙ্গিত দিচ্ছে শৌখিন ব্যবহারের পাশাপাশি সাশ্রয়ী মূল্যে যারা শক্তিশালী বাহন খুঁজছেন, তাদের কথা মাথায় রেখে এটি তৈরি।

বিওয়াইডি এখনো এই নতুন মডেলের দাম ও ইঞ্জিনের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে ধারণা করা হচ্ছে, এটি শার্ক ৬-এর মতো প্রতিষ্ঠানটির ‘ডিএমও’ (ডুয়াল মোড অফ-রোড) প্ল্যাটফর্মে তৈরি হতে পারে। বর্তমানে বাজারে থাকা শার্ক ৬-এ ২৯.৫৮ কিলোওয়াট-আওয়ারের ব্যাটারি এবং ১.৫ লিটার টার্বোচার্জড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তবে নতুন সাশ্রয়ী মডেলটিতে খরচ কমাতে বিওয়াইডির ডিএম-আই বা ডিএম-পি হাইব্রিড প্রযুক্তি ব্যবহার করার সম্ভাবনা বেশি। এটি পুরোপুরি বৈদ্যুতিক হবে নাকি প্লাগ-ইন হাইব্রিড হবে, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..