✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৬, | ১৪:১৪:৩৩ |
নরসিংদীর পলাশে মনি চক্রবর্তী (৪০) নামে এক মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। 

মনি চক্রবর্তী শিবপুর উপজেলার উত্তর সাধারচর গ্রামের মদন চক্রবর্তীর ছেলে। তিনি চরসিন্দুর বাজারে মুদি মালামাল বিক্রেতা ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত ৫ জানুয়ারি রাত ৯টার দিকে মনি চক্রবর্তী চরসিন্দুর বাজারে তার মুদি দোকান বন্ধ করে সুলতানপুর গ্রামে নিজ বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার কাঁধে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনসহ জড়িতদের আটক করতে কাজ করছে পুলিশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..