✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ঘুম থেকে ওঠার পরেই গলা ব্যথা? ঘরোয়া উপায়েই হবে প্রতিকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৫, | ২১:০৮:৫০ |
সকালে ঘুম থেকে উঠেই অনেকের গলায় ব্যথা অনুভূত হয়। তবে সব সময় ঠাণ্ডা লেগেই গলা ব্যথা হয় না। বায়ুদূষণ থেকেও গলা ব্যথা হতে পারে। খুশখুশ করতে পারে গলা।
তবে ঘরোয়া টোটকাতেই এ থেকে মুক্তি পেতে পারেন। আর তা জানাতেই আজকের প্রতিবেদন। গরম পানিতে লবণ মিশিয়ে গার্গল করুন। এতে গলায় আটকে থাকা সবকিছু বের হয়ে যাবে।

আদা দিয়ে চা বানিয়ে ফেলুন। গরম গরম চুমুক দিন। এতে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। দুধে হলুদ মিশিয়েও পান করতে পারেন।


অ্যান্টিমাইক্রোবায়াল উপাদান থাকে। অস্বস্তি কেটে যাবে। স্টিম নিতে পারেন। বাড়িতে হিউমিডিফায়ার রাখলেও উপকার পাবেন।

 
গলা ব্যথার সমস্যা প্রায় সময়ই দেখা দিলে ধূমপান থেকে দূরে থাকুন।

এমনকি অন্য কেউ ধূমপান করলে তার ধারেকাছেও ঘেঁষবেন না। মুখ ধোয়ার সময় নাক ভালো করে পরিষ্কার করে নিন। এতেও দেখবেন সমস্যা থাকবে না।
বাইরে থেকে ফিরেই ভালো করে গার্গল, কুলকুচি করে নিন। মাস্ক পরে বাইরে বের হবেন। বাড়িতেও সাবধানে থাকুন। সমস্যা বাড়লে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।


সূত্র : এবিপি লাইভ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..