✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

নিউইয়র্ক আদালতে মাদুরো, অভিযানের বৈধতা খতিয়ে দেখবে জাতিসংঘ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৫, | ১৮:০৮:৪৯ |
মাদক পাচার সংক্রান্ত মামলায় নিউইয়র্কের একটি আদালতে তোলা হচ্ছে ভেনেজুয়েলার বন্দি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। একই সঙ্গে তাকে গ্রেফতারে যুক্তরাষ্ট্রের চালানো অভিযানের বৈধতা খতিয়ে দেখতে জাতিসংঘে আলোচনা শুরু হচ্ছে। খবর রয়টার্সের

প্রতিবেদনে বলা হয়, ১৯৮৯ সালে পানামায় চালানো আগ্রাসনের পর লাতিন আমেরিকায় এটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক হস্তক্ষেপ। এই সপ্তাহের শুরুতে মার্কিন বিশেষ বাহিনী হেলিকপ্টারে করে রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে মাদুরোকে আটক করে।

মাদুরো গ্রেফতার হলেও ভেনেজুয়েলার রাষ্ট্রক্ষমতা এখনো তার অনুগতদের হাতেই রয়েছে। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডেলসি রদ্রিগেজ।

প্রথমে মাদুরোকে আটক করাকে ‘উপনিবেশিক তেল দখল’ ও ‘অপহরণ’ বলে নিন্দা করলেও রোববার সুর বদলান ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও তেলমন্ত্রী ডেলসি রদ্রিগেজ। তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে সম্মানজনক সম্পর্ক গড়ে তোলাই এখন অগ্রাধিকার।

এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ভেনেজুয়েলা যদি তেল খাত উন্মুক্ত করা ও মাদক পাচার বন্ধে সহযোগিতা না করে, তবে তিনি আরও সামরিক হামলার নির্দেশ দিতে পারেন। একই সঙ্গে কলম্বিয়া ও মেক্সিকোর বিরুদ্ধেও পদক্ষেপের হুমকি দেন এবং কিউবার কমিউনিস্ট সরকার ‘নিজ থেকেই পতনের পথে’ বলেও মন্তব্য করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..