✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বছরের প্রথম তিন দিনে ৩৫১৩ কোটি টাকা পাঠালেন প্রবাসীরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৪, | ২০:০৭:১২ |
চলতি জানুয়ারির প্রথম তিন দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ তিন হাজার ৫১৩ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

রোববার (৪ জানুয়ারি) বিকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান জানান, গত বছরের জানুয়ারি প্রথম তিনদিনে প্রবাসী আয় এসেছিল ২১ কোটি ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩৭ দশমিক ১০ শতাংশ।

অন্যদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ৩ জানুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে এক হাজার ৬৫৫ কোটি ৩০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ৩ জানুয়ারি পর্যন্ত এই আয় ছিল এক হাজার ৩৯৮ কোটি ৭০ লাখ ডলার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..