✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

টয়োটার নতুন বৈদ্যুতিক এসইউভি ‘আরবান ক্রুজার’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০২, | ১৪:২৫:২৬ |
বিশ্ববাজারে সাশ্রয়ী ও ছোট বৈদ্যুতিক গাড়ির চাহিদা এখন তুঙ্গে রয়েছে। এই চাহিদাকে মাথায় রেখে জাপানি অটোমোবাইল জায়ান্ট  টয়োটা তাদের বৈদ্যুতিক গাড়ির বহর আরও বড় করছে। এরই অংশ হিসেবে প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে নতুন একটি বৈদ্যুতিক এসইউভি। এটির নাম দেওয়া হয়েছে ‘আরবান ক্রুজার’। মূলত ইউরোপের বাজারের জন্য দৃষ্টিনন্দন ও সাব-কমপ্যাক্ট এই ক্রসওভারটি তৈরি করা হয়েছে। তবে আপাতত আমেরিকা ও এশিয়ার বাজারে গাড়িটি আসার সম্ভাবনা নেই।


ইউরোপে নিজেদের অবস্থান শক্ত করতে আরবান ক্রুজারকে সম্পূর্ণ নতুন একটি বিইভি প্ল্যাটফর্মে তৈরি করেছে টয়োটা। খরচ কমাতে ও স্থায়িত্ব বাড়াতে এতে লিথিয়াম-আয়রন ফসফেট  ব্যাটারি ব্যবহার করা হয়েছে। গাড়িটি দুটি ভিন্ন ব্যাটারি প্যাকে পাওয়া যাবে। ৪৯ কিলোওয়াট-আওয়ারের ব্যাটারিযুক্ত মডেলটি এক চার্জে প্রায় ৩৪৫ কিলোমিটার পথ চলতে সক্ষম। অন্যদিকে, ৬১ কিলোওয়াট-আওয়ারের বড় ব্যাটারি প্যাকটি সর্বোচ্চ ৪২৬ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে। এ ছাড়া এর অল-হুইল-ড্রাইভ সংস্করণটি এক চার্জে প্রায় ৩৯৫ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে।

গ্রাহকদের আস্থায় রাখতে টয়োটা এই গাড়িতে বিশেষ ‘ব্যাটারি কেয়ার প্রোগ্রাম’ চালু করেছে। শর্ত অনুযায়ী, নিয়মিত বার্ষিক চেকআপ করালে ১০ বছর বা ১ লাখ কিলোমিটার পর্যন্ত  ব্যাটারির কার্যক্ষমতা অন্তত ৭০ শতাংশ থাকার নিশ্চয়তা দিচ্ছে নির্মাতা প্রতিষ্ঠানটি। ফাস্ট চার্জিং প্রযুক্তির ফলে গাড়িটির ব্যাটারি ১০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় নেবে মাত্র ৪৫ মিনিট।


আকারে টয়োটার ‘বিজেড৪এক্স’ মডেলের চেয়ে ছোট হলেও আরবান ক্রুজারের ভেতরটা বেশ প্রশস্ত। ১০৬.৩ ইঞ্চির হুইলবেস এবং পেছনের সিট স্লাইড বা ভাঁজ করার সুবিধার কারণে এতে যাত্রীরা আরামদায়ক ভ্রমণের পাশাপাশি পণ্য পরিবহনেও নমনীয়তা পাবেন। চালকের সুবিধার জন্য ভেতরে রয়েছে ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে ও ১০.১ ইঞ্চির মাল্টিমিডিয়া টাচস্ক্রিন। তারহীন অ্যাপল কার-প্লে ও অ্যান্ড্রয়েড অটোর সুবিধাও রয়েছে। এ ছাড়া ‘মাই-টয়োটা’ অ্যাপের মাধ্যমে দূর থেকে কেবিনের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও চার্জিং ম্যানেজমেন্টের সুবিধা পাওয়া যাবে।


রাস্তায় চলাচলের জন্য এতে ইকো, নরমাল ও স্পোর্ট এই তিনটি ড্রাইভ মোড রয়েছে। সঙ্গে থাকছে রিজেনারেটিভ ব্রেকিং বা ওয়ান-প্যাডেল ড্রাইভিং সুবিধা। কঠিন রাস্তার জন্য অল-হুইল-ড্রাইভ মডেলে বাড়তি হিসেবে ‘স্নো’ ও ‘ট্রেইল’ মোড যুক্ত করা হয়েছে। অত্যাধুনিক সব সেফটি ফিচার প্রযুক্তি থাকলেও, এই মুহূর্তে ইউরোপের বাইরের গ্রাহকদের জন্য গাড়িটি কেবল একটি আক্ষেপ হয়ে থাকছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..