✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-৩০, | ১৩:১৮:২০ |
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে অংশ নিতে বিএনপির গুলশান কার্যালয়ে পৌঁছেছেন  তারেক রহমান। 

আজ (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টার পর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বৈঠকে সিদ্ধান্তের পরই এখান থেকে বেগম খালেদা জিয়ার জানাজা ও পরবর্তী কার্যক্রম নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার কথা রয়েছে। 

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমানসহ আরও অনেক নেতাকে গুলশান কার্যালয়ে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভিড় রয়েছে গুলশান কার্যালয়ের সামনে।

এর আগে, এদিন সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর থেকে এখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনৈতিক অঙ্গনে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..