✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আসরের মাঝপথে মুস্তাফিজের বদলি নিলো তার দল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৭, | ১৯:০৪:৫৬ |
ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টির জন্য ২৩ ডিসেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তবে ২৪ তারিখ তার দলের ম্যাচ থাকায় সেই ম্যাচ খেলে পরের দিন দেশে ফেরেন এই পেসার।


বিপিএলের জন্য মুস্তাফিজ চলে আসায় তার বদলি নিয়েছে আইএল টি-টোয়েন্টির দল দুবাই ক্যাপিটালস। বাংলাদেশি এই বাঁহাতি পেসারের বিকল্প হিসেবে কানাডিয়ান পেসার কলিম সানাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। 

সানাকে দলে নেওয়ার খবর নিশ্চিত করে দুবাই লিখেছে, 'আসরের বাকি ম্যাচগুলোর জন্য মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে দলে যোগ দিলেন আমাদের জিএসএল তারকা (গ্লোবাল সুপার লিগ) করিম সানা।'

আইএলটি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দে ছিলেন মুস্তাফিজ। আসর ছাড়ার সময় টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহক ছিলেন ফিজ। ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে ১৫ উইকেট শিকার করেন তিনি।

এদিকে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলবেন মুস্তাফিজ। এখনো তার দল মাঠে নামেনি। আগামী সোমবার চট্টগ্রামের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রাইডার্সরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..