✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

শহিদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৭, | ১৬:৩১:৪০ |
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত সম্পন্ন হওয়ার পরপরই রাজধানীর শাহবাগ মোড়ে পুনরায় অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। শহিদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সংগঠনটির নেতাকর্মীরা শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফের সড়ক অবরোধ করেন।

এর আগে, শনিবার সকালে তারেক রহমানের আগমন ও নিরাপত্তাজনিত কারণে শাহবাগ মোড় থেকে সাময়িকভাবে অবরোধ তুলে নেয় সংগঠনটি। এসময় আন্দোলনকারীরা শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারেক রহমানের গাড়িবহর এলাকা ত্যাগ করার পর তারা মিছিল নিয়ে পুনরায় শাহবাগ মোড়ে সমবেত হন এবং অবরোধ শুরু করেন।  


ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর থেকেই শহিদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবিতে তারা ‘অনির্দিষ্টকালের জন্য’ এই কর্মসূচি শুরু করেন। শুক্রবার সারারাত তারা শাহবাগ মোড়েই অবস্থান করেছিলেন। আন্দোলনের মুখে শাহবাগ এলাকায় ব্যাপক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..