সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

খুলনায় এনসিপির নেতা গুলিবিদ্ধ, সন্দেহভাজন বান্ধবী আটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৩, | ০৫:১৮:০২ |
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিকশক্তির কেন্দ্রীয় সংগঠক ও  বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী মোসা. তনিমা ওরফে তন্বীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২২ ডিসেম্বর) রাতে নগরীর সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক তৈমুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল আকসা মসজিদ সড়কের মুক্তা হাউজে গুলিবিদ্ধ হন মোতালেব। গত ১ নভেম্বর মুক্তা হাউজের একটি কক্ষ ভাড়া নেন তনিমা ওরফে তন্বী। ওই কক্ষেই গুলির ঘটনা ঘটে।  


খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, রোববার রাত থেকে ওই কক্ষে অবস্থান করছিলেন মোতালেব শিকদার। সকাল ১১টার আগে গুলিবিদ্ধ হওয়ার পর তিনি বাড়ি থেকে বের হন। পরিচিত ব্যক্তিদের দ্বারাই তিনি গুলিবিদ্ধ হন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে তনিমা পলাতক ছিলেন। পুলিশ ওই কক্ষ থেকে একটি গুলির খোসা, ৫টি মদের বোতল, ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করে।

বাড়ির মালিক আশরাফুন নাহার জানান, গত ১ নভেম্বর ভবনের একটি কক্ষ ভাড়া নেন তন্বী নামের এক নারী। তিনি নিজেকে এনজিও কর্মী পরিচয় দেন এবং স্বামী-স্ত্রী থাকবেন বলে জানান। ভাড়া নেয়ার পরপরই তন্বীর কাছে অপরিচিত পুরুষের আসা-যাওয়া বেড়ে যায়। জিজ্ঞাসা করলে খালাতো ভাইসহ বিভিন্ন পরিচয় দিতেন। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ১ ডিসেম্বর তাদের বাড়ি ছাড়ার নোটিশ দেয়া হয়। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের বাড়ি ছাড়ার কথা ছিল। ওই নারীর কক্ষে গুলির ঘটনা ঘটে।

এদিকে, পুলিশি তদন্তে গাজী মেডিকেল কলেজের পাশের একটি ফার্মেসি থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করে। সেখানে দেখা যায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে মোতালেব ও তার দুই সহযোগী একটি গাড়ি থেকে নেমে ‘মুক্তা হাউস’ নামের ওই বাড়ির দিকে যাচ্ছেন। সোমবার সকাল ১০টা ৫৯ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় কান চেপে তাকে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা যায়।

পুলিশ ও স্থানীয় জানায়, তন্বী নামে এক নারী গত এক মাস আগে সোনাডাঙ্গা এলাকার আল আকসা মসজিদ গলির ওই বাসা ভাড়া নেয়। তারপর থেকে তন্বীর স্বামীসহ বেশ কিছু মানুষের আনাগোনা ছিল এই বাসায়। বিভিন্ন সময় এই ভাড়া বাসায় আসতেন মোতালেব। রোববার রাতে বাসায় ঢুকেন মোতালেবসহ বেশ কয়েকজন। পরে সকাল ১১টার দিকে নিজেদের মধ্যে বিবাদের জেরে তাকে গুলি করা হয় বলে জানিয়েছে পুলিশ। বাসার বিভিন্ন স্থানে রক্তের চিহ্ন পাওয়া গেছে। এছাড়াও এই বাসা থেকে একটি গুলির খোসা, ইয়াবা খাওয়ার নানা সরঞ্জাম এবং বিদেশি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..