✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

৩৫৯০ শিক্ষার্থী বসছেন আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-১৪, | ১৮:৩৭:২২ |

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য ৩৫৯০ জন শিক্ষার্থীর বাংলাদেশ বার কাউন্সিলের দ্বিতীয়বারের পরীক্ষায় বসতে সৃষ্ট অনিশ্চয়তা কেটেছে।

আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষায় বসতে পারবেন ২০১৭ সালের ২১ জুলাই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৩৫৯০ জন শিক্ষার্থী। এ বিষয়ে বার কাউন্সিল আইন সংশোধন করে গতকাল বৃহস্পতিবার গেজেট জারি করেছে আইন মন্ত্রণালয়।

গত ২৬ জুলাই বার কাউন্সিল থেকে জারি করা এক নোটিশে বলা হয়, ‘যারা একবার লিখিত পরীক্ষা দিয়ে অনুত্তীর্ণ হয়েছেন তারা দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না’- নোটিশের এই অংশটুকু জুড়ে দেওয়ায় ২০১৭ সালের ২১ জুলাই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৩৫৯০ জন শিক্ষার্থী এবারের লিখিত পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। অথচ এরআগে ওইসব শিক্ষার্থীর ক্ষেত্রে গতবছর ১৫ সেপ্টেম্বর বার কাউন্সিলের জারি করা (স্বারক নম্বর-বাবাকা/প্রশাসন/২০৬০) নোটিশে বলা হয়েছিল, এসব শিক্ষার্থীদের এমসিকিউ পরীক্ষায় অংশ নেওয়ার প্রয়োজন নেই। তারা সরাসরি লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।

বার কাউন্সিলের এই স্ববিরোধী নোটিশের কারণে ২০১৭ সালের ২১ জুলাই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৩৫৯০ জন শিক্ষার্থী এবারের লিখিত পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এ অবস্থায় ওইসব শিক্ষার্থীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির হাইকোর্টে রিট আবেদন করেন। যা এখন বিচারাধীন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..