✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

পাঁচ মাস পর ঢাকা-কুয়ালালামপুর ফ্লাইট চালু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-১৩, | ১৭:৫৬:২৫ |

করোনা ভাইরাসের কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর আগামী ১৮ আগস্ট থেকে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ আগস্ট হতে ঢাকা-কুয়ালালামপুর ঢাকা রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে বিমান। ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে সপ্তাহে দুই দিন (মঙ্গল ও শুক্রবার) এবং কুয়ালালামপুর হতে ঢাকার উদ্দেশে (বুধ ও শনিবার) বিমানের ফ্লাইট পরিচালনা করা হবে।

ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত ও তথ্যসমূহ বিমান ওয়েবসাইটে পাওয়া যাবে। বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের বিমান ওয়েবসাইট: www.biman-airlines.com ও বিমান কল সেন্টার ০১৭৭৭৭১৫৬১৩-১৬ যোগাযোগ করতে বলা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..