✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

হজ ও ওমরাহযাত্রীর শিশুদের নিরাপত্তায় সুসংবাদ দিল সৌদি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-১৫, | ০৭:০৭:১৫ |

ওমরাহ ও হজ মৌসুমে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। মক্কার পবিত্র মসজিদুল হারামে আগত শিশুদের জন্য চালু করা হয়েছে বিশেষ পরিচয়মূলক সেফটি ব্রেসলেট, যাতে অভিভাবকদের যোগাযোগের তথ্য সংরক্ষিত থাকবে।

 

সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীর ব্যবস্থাপনা সংক্রান্ত জেনারেল অথরিটি জানিয়েছে, মসজিদুল হারামে প্রবেশের সময় শিশুদের হাতে এই পরিচয় ব্রেসলেট পরিয়ে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে কোনো শিশু হারিয়ে গেলে বা ভিড়ের কারণে দূরে সরে গেলে দ্রুত তাকে শনাক্ত করে অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে।

 
 

ব্রেসলেটে শিশুর অভিভাবকের ফোন নম্বরসহ প্রয়োজনীয় যোগাযোগ তথ্য যুক্ত থাকে। কর্তৃপক্ষ বলছে, এটি একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার অংশ, যার লক্ষ্য হলো দর্শনার্থীদের নিরাপত্তা বাড়ানো এবং জরুরি পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে সহায়তা করা।

এই পরিচয় ব্রেসলেট পাওয়া যাচ্ছে মসজিদুল হারামের গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে। বিশেষ করে কিং আবদুল আজিজ গেট এবং কিং ফাহদ গেট বা ৭৯ নম্বর গেটে নিয়োজিত কর্মীরা অভিভাবকদের কাছ থেকে তথ্য নিয়ে সহজেই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করছেন।

 

ওমরাহ মৌসুম ও হজের মতো ব্যস্ত সময়ে মসজিদুল হারামে মুসল্লি ও দর্শনার্থীর সংখ্যা বহুগুণে বেড়ে যায়। এ সময় অভিভাবকদের এই সেবা অবশ্যই গ্রহণ করতে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন অভিভাবকরা মানসিকভাবে  স্বস্তি পাবেন, অন্যদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আরও উচ্চ মানদণ্ড প্রতিষ্ঠিত হবে।

সূত্র : গালফ নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..