সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে সঞ্জয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-০৯, | ১৫:১৬:০৮ |

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। শনিবার সন্ধ্যায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সঞ্জয় দত্তের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। অভিনেতার শরীরে হঠাৎ করে কীভাবে অক্সিজেনের ঘাটতি হল, তা জানতে আরও বেশকিছু পরীক্ষা করা হয়েছে বলে জানা গেছে। তবে আপাতত তিনি ভালো আছেন বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে শনিবার রাতের দিকে সঞ্জয় নিজে টুইট করে তার শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। টুইট বার্তায় সঞ্জয় দত্ত বলেন, সকলকে আশ্বস্ত করতে চাই যে, এখন আমি ভাল আছি। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছি। আমার কোভিড টেস্ট নেগেটিভ এসেছে। লীলাবতী হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সেবা শুশ্রুষায় আশা করছি দু-একদিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি যেতে পারব। আপনাদের শুভেচ্ছা ও প্রার্থনার জন্য ধন্যবাদ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..