✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

পাকিস্তানকে হারাতে বাংলাদেশের প্রয়োজন ১১১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২০, | ১৩:০১:০১ |

মিরপুরে টস জিতে লিটন দাসের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটা যথার্থই প্রমাণ করেছেন বাংলাদেশি বোলাররা। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে প্রতিপক্ষ পাকিস্তানকে ১১০ রানে অলআউট করে।

আজ ইনিংসের শুরুর ওভারেই দুর্দান্ত এক সুযোগ পায় বাংলাদশ। তবে শেখ মেহেদী সুযোগ এনে দিলেও পাকিস্তানের ওপেনার ফখর জামানের সহজ ক্যাচটা লুফে নিতে পারেননি তাসকিন আহমেদ। সেই ভুলের প্রায়শ্চিত্ত অবশ্য ইনিংসের দ্বিতীয় ওভারেই করেছেন বাংলাদেশি পেসার।

পাকিস্তানের আরেক ওপেনার সাইম আইয়ুবকে (৬) নিজের প্রথম ওভারেই আউট করেন তাসকিন। তার সঙ্গে পরে উইকেট উদযাপনে যোগ দেন অন্যরাও। তাতে দলীয় ৪৬ রানেই ৫ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। সফরকারীদের স্কোর তখন একশ ছাড়িয়ে যেতে পারবে কি না তা নিয়ে শঙ্কা ছিল।

অবশ্য ম্যাচে দুইবার জীবন পাওয়া ফখর তখনও এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশের গলার কাঁটা হয়েছিলেন। সেই কাঁটা দলীয় ৭০ রানের সময় সরানো সম্ভব হয় রান আউটের ফাঁদে, তাসকিন-লিটনের যুগলবন্দিতে। তাতে ৬ চার ও ১ ছক্কায় ব্যক্তিগত ৪৪ রানে ড্রেসিংরুমের পথ ধরেন পাকিস্তানের ওপেনার।

তবে শেষ দিকে সেঞ্চুরি ছাড়িয়ে পাকিস্তানকে ১১০ রানের সংগ্রহ এনে দেন খুশদিল শাহ ও আব্বাস আফ্রিদি, ছোট্ট দুটি ইনিংস খেলে। খুশদিলের ১৭ রানের বিপরীতে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রানের ইনিংস খেলেন আব্বাস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ টি উইকেট নিয়েছেন তাসকিন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..