✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

এক ম্যাচ বিরতির পর আবারও মেসি ম্যাজিক, প্রতিপক্ষকে উড়িয়ে দিলো মায়ামি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২০, | ১২:২৯:০৭ |

এক ম্যাচ গোলহীন থাকার পর ফের সেই পুরনো রূপে ফিরলেন লিওনেল মেসি। দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টাইন মহাতারকা দুটি গোল ও দুটি অ্যাসিস্ট করে একাই ধ্বংস করে দিয়েছেন নিউইয়র্ক রেড বুলসকে। তার এমন পারফরম্যান্সে ইন্টার মায়ামি ৫-১ গোলের বিশাল ব্যবধানে জিতেছে এমএলএসের গুরুত্বপূর্ণ ম্যাচে।

রোববার (২০ জুলাই) ভোরে নিউইয়র্কের স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। স্বাগতিকদের হয়ে আলেক্সান্ডার হ্যাক গোল করে লিড এনে দিলেও এরপর পুরো ম্যাচ চলে মায়ামির নিয়ন্ত্রণে।

ম্যাচের ২৪ মিনিটে জর্দি আলবাকে দুর্দান্ত এক পাস দিয়ে গোল করান মেসি। দুই মিনিট পরই আলবার পাস থেকে তেলাসকো সেগোভিয়ার গোলে এগিয়ে যায় মায়ামি। প্রথমার্ধের যোগ করা সময়ে সেগোভিয়া নিজের দ্বিতীয় গোল করেন।

দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে সার্জিও বুসকেটসের লম্বা পাস থেকে গোল করে নিজের নাম স্কোরবোর্ডে তোলেন মেসি। এরপর একটি দারুণ কাউন্টার অ্যাটাকে মেসি নিজের দ্বিতীয় গোল করে দলের পঞ্চম গোল নিশ্চিত করেন।

এই ম্যাচে জোড়া গোলের মাধ্যমে মেসি ৮ ম্যাচে নিজের গোলসংখ্যা দাঁড় করালেন ১৩-তে। সর্বশেষ সাত ম্যাচে এটি তার ষষ্ঠ জোড়া গোল। তার নেতৃত্বে এবারের এমএলএস কাপে দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে ইন্টার মায়ামি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..