✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

যুদ্ধবিরতিতে নীতিগত সম্মতি থাইল্যান্ড-কম্বোডিয়ার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৫, | ১৪:১৯:৫৭ |

আসিয়ানের বর্তমান চেয়ার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উদ্যোগে থাইল্যান্ড ও কম্বোডিয়া নীতিগতভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে তারা বলেছে, সৈন্য প্রত্যাহারের জন্য আরও সময় প্রয়োজন।

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা প্রস্তাবটিতে ‘নীতিগতভাবে পূর্ণ সমর্থন’ জানাচ্ছে এবং এটি বিবেচনায় রাখবে। তবে সারাদিন কম্বোডিয়ার বাহিনী থাইল্যান্ডের ভূখণ্ডে অব্যাহতভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দেশটি।

 

বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতির জন্য মাটিতে উপযুক্ত পরিস্থিতি থাকা জরুরি। থাইল্যান্ড সাধারণ নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। কিন্তু কম্বোডিয়ার বর্তমান কর্মকাণ্ডে সেই নিরাপত্তা হুমকিতে পড়ছে। দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের রক্ষা করাই সরকারের দায়িত্ব।

অন্যদিকে, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত মালয়েশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব সমর্থনের কথা জানিয়েছেন।

দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে আঞ্চলিক কূটনৈতিক প্রচেষ্টা চলমান রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..