✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

টাইফুন হালোংয়ের কবলে জাপান, সতর্কতা জারি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৯, | ১৪:০৪:১২ |

এবার টাইফুন ‘হালোং’য়ের কবলে জাপান। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) দেশটির ইজু দ্বীপপুঞ্জে আঘাত হানে টাইফুনটি। এর প্রভাবে রাত থেকেই শুরু হয় তীব্র বাতাস ও ভারী বর্ষণ। সেই সাথে তীরে আছড়ে পড়ছে বিশাল বিশাল ঢেউ। খবর দেশটির একাধিক গণমাধ্যমের।

জাপানের আবহাওয়া দফতর (জেএমএ) ঝড়ো বাতাস ও উঁচু ঢেউয়ের কারণে বিশেষ সতর্কতা জারি করেছে এবং বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার আহ্বান জানিয়েছে। গতকাল থেকেই দ্বীপগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরার্মশ দেয়া হয়েছে। তীরে ফিরতে বলা হয়েছে মাছ ধরা নৌকা ও জাহাজগুলোকে।

ধারণা করা হচ্ছে, টাইফুনটির গতিবেগ ঘন্টায় ২৫০ কিলোমিটার অবধি পৌঁছাতে পারে। টাইফুনটির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে দেশটির সরকার। প্রস্তুত থাকতে বলা হয়েছে দুর্যোগ মোকাবেলায় সকল সংস্থাকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..