সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

গ্যাস-অ্যাসিডিটি সমস্যা? জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ।

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০১-২০, | ১৫:৫০:১৭ |

আমি স্বাস্হ্য বিষয়ক যে সব লেখা দেবো, বন্ধুরা আপনারা মেনে চলবেন এবং দয়া করে সবার মাঝে এই উপদেশগুলো ছড়াবেন।

আজ লিখছি গ্যাস বা অ্যাসিডিটি বিষয়ক সমস্যা নিয়ে।

অনেকেই গ্যাসের ওষুধ বছরের পর বছর খেয়ে যান। এটা ঠিক নয়। কিছু নিয়ম মেনে চললে গ্যাসের সমস্যা থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। যেমনঃ

১. একবারে পেট ভরে খাবেন না।

২. অনেকক্ষণ খালি পেটে থাকবেন না।

৩. অল্প অল্প করে বারবার খাবেন।

৪. যেসব খাবারে আপনার কষ্ট হয়, সেসব খাবার খাবেন না। যেমনঃ কারো দুধ খেলে পেট ফাঁপে, কারো শাক খেলে অসুবিধা হয়।

৫. ভারী খাবার সাথে সাথে পানি খাবেন না। ১০ থেকে ১৫ মিনিট পরে খাবেন।

৬. ভারী খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়বেন না। ১ থেকে ২ ঘন্টা পরে শুতে যাবেন।

৭. প্রচুর পরিমানে বিশুদ্ধ পানি পান করতে হবে। শাক-সবজি, প্রয়োজনে ইসবগুলের ভুষি খাবেন যেন প্রতিদিন পায়খানা পরিস্কার হয়। ইসবগুলের ভুষি কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় না। পানি বা শরবত কিংবা হালকা গরম দুধে গুলিয়ে সাথে সাথে খেয়ে নিতে হয়।

৮. ফাস্টফুড, জাঙ্ক ফুড, তৈলাক্ত খাবার; ভাজাপোড়া যেমন- সিঙ্গাড়া, চপ ইত্যাদি; কোক-পেপসি জাতীয় পানীয়; অতিরিক্ত ঝাল-মশলাদার খাবার পারতপক্ষে খাবেন না।

৯. কৃমি মুক্ত থাকুন।

১০. হাঁটাচলার মাঝে থাকবেন।

১১. নিয়ম মানার পরেও গ্যাসের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ খান। তাঁর নির্দেশিত পরীক্ষা-নিরীক্ষা করান।

১২. খাওয়ার পানি,থালা-বাসন ধোয়ার পানি জীবাণুমুক্ত রাখতে হবে।

পরিশেষে সবার সুস্হতা এবং মঙ্গল প্রার্থনা করছি।

লিখেছেন ডাঃ নাহিদ ফারজানা
প্রাক্তন মেডিকেল অফিসার,
বিএসএমএমইউ (সাবেক পিজি হাসপাতাল)।

চেম্বারঃ পপুলার ডায়াগনস্টিক সেন্টার,
রায়সাহেব বাজার, ইংলিশ রোড, ঢাকা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..