✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৯, | ০৮:২৬:৫৫ |

২০২৫ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়ান কাপের ২১তম আসর। মঙ্গলবার (২৯ জুলাই) সিডনির এক জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এ প্রতিযোগিতার ড্র। ১২টি দল নিয়ে আয়োজিত এবারের টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল।

ড্র অনুযায়ী, ‘বি’ গ্রুপে জায়গা হয়েছে বাংলাদেশের। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে এশিয়ার অন্যতম সেরা দুই দল দক্ষিণ কোরিয়া ও চীন, সঙ্গে রয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ উজবেকিস্তান।

 

এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারলে ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপ ও ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার দরজা খুলে যেতে পারে বাংলাদেশের জন্য। তাই এই টুর্নামেন্ট ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ উত্তেজনা।

বাংলাদেশের গ্রুপ: দক্ষিণ কোরিয়া, চীন, উজবেকিস্তান, বাংলাদেশ।

অন্যদিকে, ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া, উত্তর কোরিয়া, ইরান ও ফিলিপাইন। ‘সি’ গ্রুপে খেলবে ভারত, জাপান, ভিয়েতনাম এবং চাইনিজ তাইপে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..