✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

যুক্তরাষ্ট্রে শনাক্ত ৪০ লাখ ছাড়াল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-২৪, | ১২:০৯:৫৪ |
যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গেছে। করোনার সার্বক্ষণিক তথ্য রাখা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৩৪ হাজার ১০২ জন।

দেশটিতে প্রথম করোনা শনাক্ত হয় জানুয়ারিতে। এরপরে ১ লাখে পৌঁছাতে ৯৮ দিন সময় লাগে। কিন্তু এরপর মাত্র ১৬ দিনে ৩ থেকে ৪ লাখ করোনা শনাক্ত হয়। খবর গার্ডিয়ানের

যুক্তরাষ্ট্রে প্রতি ৮২ জনে একজন করোনায় আক্রান্ত এবং দেশটিতে প্রতি ঘণ্টায় ২৬০০ করে করোনা রোগী শনাক্ত হয়।

এদিকে টানা তৃতীয় দিনের মতো দেশটিতে এক হাজারের বেশি মানুষ মারা গেছে করোনায়। বৃহস্পতিবার করোনায় ১১শ মানুষ মারা যান। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৪৪ হাজার ২৪২ জনের।

আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপকে লণ্ডভণ্ড করে দিয়ে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানেও আবার রোগটির পুনরুত্থান দেখা যাচ্ছে।

তবে আশার কথা হচ্ছে, এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থতার হার দ্রুত বাড়ছে। অন্যদিকে আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দেয়নি মৃত্যুহার। প্রাণহানিও স্থিতিশীল রয়েছে

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..