সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

জুনে ১৩৬ কোটি টাকার চোরাচালান জব্দ বিজিবির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৪, | ০৪:৩২:১৪ |

গত জুন মাসজুড়ে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৩৬ কোটি ৯ লাখ ৬২ হাজার টাকা মূল্যের চোরাচালান ও পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৪ জুলাই) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমে এই তথ্য জানান।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৪ কেজি ৩৩৮ গ্রাম স্বর্ণ, ১৩ হাজার ৩৭২টি শাড়ি, ৩ হাজার ৫০০টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৫৪৮টি তৈরি পোশাক, ২ হাজার ১৪৭ মিটার থান কাপড়, ২ লাখ ২৫ হাজার ৯৬টি কসমেটিক্স সামগ্রী, ৪ হাজার ৫৭৮টি ইমিটেশন সামগ্রী, ৬ লাখ ৬৪ হাজার ৫০৮টি আতশবাজি, ৬ হাজার ৩৪৫ ঘনফুট কাঠ, ৪ হাজার ৯০৩ কেজি চা পাতা, ৩১ হাজার ৯৭৪ কেজি সুপারি, ১৭ হাজার ৭৬৯ কেজি সার, ১০ হাজার ৫৪০ কেজি কয়লা, ১৯ হাজার ২০৪ কেজি সুতা/কারেন্ট জাল, ১ হাজার ৩২৮টি মোবাইল, ১ হাজার ৮৫০টি মোবাইল ফোনের কভার, ৩৭ হাজার ৫৪১টি মোবাইল ডিসপ্লে, ১৫ হাজার ৫১৯টি চশমা, ২ হাজার ১৮২ কেজি বিভিন্ন প্রকার ফল, ৫ হাজার ৮৪৪ কেজি ভোজ্যতেল, ১ হাজার লিটার ডিজেল, ৩ হাজার ১৮২ কেজি জিরা, ১ হাজার ৩৩৬ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৭ হাজার ৪৯২ পিস চিংড়ি মাছের পোনা, ১ হাজার ১৫০ কেজি কফি, ৫ লাখ ৪৭ হাজার ২৪৬ পিস চকলেট, ৭৭৭টি গরু/মহিষ, ১টি কষ্টি পাথরের মূর্তি, ৩টি বাস, ১০টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৩টি পিকআপ ভ্যান/মাহেন্দ্র, ৭টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ১৩৮টি নৌকা, ২৭টি সিএনজি/ইজিবাইক, ৬৪টি মোটরসাইকেল ও ৩৯টি বাইসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে-২টি দেশীয় পিস্তল, ১টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় একনলা বন্দুক, ৩টি শটগান, ৩টি মর্টার শেল, ১৯টি গুলি ও ৪টি হ্যান্ড গ্রেনেড।

এছাড়া গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে-১২ লাখ ৬৮ হাজার ১৫ পিস ইয়াবা, ৭ কেজি ৯২৫ গ্রাম হেরোইন, ১ কেজি ৪৩০ গ্রাম কোকেন, ৮ হাজার ২৭২ বোতল ফেনসিডিল, ১০ হাজার ৯৪০ বোতল বিদেশি মদ, ৩৯৩.৫ লিটার বাংলা মদ, ১ হাজার ৪৩৫ বোতল ক্যান বিয়ার, ১ হাজার ৬৯৮ কেজি ৭০৭ গ্রাম গাঁজা, ১ লাখ ২৪ হাজার ৫৮৭ প্যাকেট বিড়ি ও সিগারেট, ২ হাজার ৬৪৯ কেজি তামাক পাতা, ৫৩ হাজার ৯৩৫টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৪ হাজার ৭৭০ বোতল ইস্কাফ সিরাপ, ১৭ বোতল এলএসডি, ১২ হাজার ৩৭৬টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৯ লাখ ৬১ হাজার ৩৩টি বিভিন্ন প্রকার ওষুধ ও অন্যান্য ট্যাবলেট।

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৯৭ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৫৫ জন বাংলাদেশি নাগরিক ও ৭ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩৩৫ জন মিয়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..