✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ক্লাব বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৪, | ০৪:১১:৫৫ |

মেটলাইফ স্টেডিয়ামে পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে চেলসি। ম্যাচের নায়ক ছিলেন কোল পালমার যিনি প্রথমার্ধেই দুটি গোল করেন এবং একটি গোল তৈরি করে দেন হোয়াও পেদ্রোর জন্য। দুর্দান্ত এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জিতেছেন তরুণ ইংলিশ ফরোয়ার্ড।

পুরো টুর্নামেন্টেই নজর কাড়েন পালমার। কোয়ার্টার ফাইনালে পালমেইরাসের বিপক্ষে গোল করার পাশাপাশি বেনফিকার বিপক্ষে করেছেন এক অ্যাসিস্টও। তার ধারাবাহিক নৈপুণ্যতায় চেলসি পৌঁছে যায় চূড়ান্ত গন্তব্য।

তবে কেবল গোলেই নয়, খেলার ছন্দ বদলাতেও কেউ কেউ গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। পিএসজির ভিতিনহা ছিলেন তেমনই একজন। টুর্নামেন্টে অ্যাথলেটিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের মতো জায়ান্টদের হারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই মিডফিল্ডারের। তার ঝুলিতে গেছে অ্যাডিডাস সিলভার বল।

ব্রোঞ্জ বল জিতেছেন চেলসির ডিফেন্সিভ মিডফিল্ডার মইসেস কাইসেডো। অন্যদিকে, সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন পিএসজির দেজিরে দুয়ে। ফাইনাল হারলেও পুরো টুর্নামেন্ট জুড়ে পিএসজির আক্রমণভাগে তরুণ এই ফরোয়ার্ডের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

চ্যাম্পিয়ন চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজ পেয়েছেন গোল্ডেন গ্লাভস পুরস্কার। ফাইনালে পিএসজির নেওয়া অনটার্গেট ৬টি শটই ঠেকিয়েছেন তিনি।

এদিকে, গোল্ডেন বুট জিতেছেন রিয়াল মাদ্রিদের ২১ বছর বয়সি স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া। ‘বি’ দল থেকে উঠে আসা এই তরুণ ৬ ম্যাচে করেছেন ৪ গোল ও একটি অ্যাসিস্ট। সমান ৪ গোল করে তালিকায় ছিলেন বেনফিকার আনহেল ডি মারিয়া, বরুশিয়া ডর্টমুন্ডের সেরহো গুইরাসি ও আল হিলালের মারকোস লিওনার্দো। তবে কারোরই ছিল না কোনো অ্যাসিস্ট, যার ফলে গোলসংখ্যা সমান হলেও এককভাবে তিনিই জিতে নিয়েছেন গোল্ডেন বুট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..