✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

অবশেষে প্রিমিয়ার লিগে ফিরলেন হেন্ডারসন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৬, | ১২:৪৯:০৪ |

সব জল্পনার অবসান ঘটিয়ে জর্ডান হেন্ডারসন অবশেষে ফিরলেন ইংলিশ ফুটবলে। ডাচ ক্লাব আয়াক্স ছেড়ে প্রিমিয়ার লিগের দল ব্রেন্টফোর্ডের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন ইংল্যান্ড জাতীয় দলের এই অভিজ্ঞ মিডফিল্ডার।

৩৫ বছর বয়সী হেন্ডারসনকে দলে টানার খবর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ব্রেন্টফোর্ড। প্রায় দেড় বছর ইউরোপের বাইরে কাটিয়ে এবং এক মৌসুমের ব্যবধানে দুইটি ক্লাব বদলে ফের নিজের দেশের লিগে ফিরলেন তিনি।

লিভারপুলের হয়ে এক যুগে তিনি জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক শিরোপা। ২০২৩ সালের জুলাইয়ে তিনি পাড়ি জমান সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিফাকে। অনেকেই ভেবেছিলেন, এটাই তার ইউরোপিয়ান ফুটবলের ইতি।

কিন্তু সৌদিতে সময়টা একেবারেই সুবিধার ছিল না হেন্ডারসনের জন্য। মাত্র ছয় মাস পরই সেই অধ্যায় শেষ করে তিনি ২০২৪ সালের জানুয়ারিতে যোগ দেন আয়াক্সে। তবে সেখানে পারস্পরিক সমঝোতায় চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সম্পর্কের ইতি ঘটে।

আয়াক্স ছাড়ার পর থেকেই গুঞ্জন চলছিল ব্রেন্টফোর্ডই হতে যাচ্ছে হেন্ডারসনের পরবর্তী গন্তব্য। শেষ পর্যন্ত সেটাই বাস্তবে রূপ নিল। ফ্রি ট্রান্সফারে ব্রেন্টফোর্ডে যোগ দিয়েছেন তিনি।

দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকলেও ২০২৪ সালের মার্চে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইংল্যান্ড দলে ডাক পান হেন্ডারসন, কোচ টমাস টুখেলের অধীনে। তবে ইউরো ২০২৪-এর দলে জায়গা হয়নি তার।
এখন প্রিমিয়ার লিগে নিয়মিত খেলার মাধ্যমে ২০২৬ বিশ্বকাপের জন্য জাতীয় দলে নিজের অবস্থান ফের শক্ত করতে পারবেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..