✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

‘বাংলাদেশ নিজেদের কন্ডিশনে ভয়ংকর দল’- পাকিস্তান অধিনায়ক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৬, | ১২:৪৬:৫৬ |

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। বুধবার সকালে প্রথম বহরে ঢাকায় এসেছে পাকিস্তানি ক্রিকেটারদের একটি অংশ।

ঢাকায় এসে পৌঁছান পাকিস্তানের সালমান আলি আগা, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, সাইম সাইয়ুব, খুশদিল শাহ, আবরার আহমেদ, ফাহিম আশরাফসহ কোচিং স্টাফদের কয়েকজন। বাকি সদস্যরা বিকেলে এসে পৌঁছান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা সংবাদ সম্মেলনে বলেন, ‘বাংলাদেশ যেকোনো কন্ডিশনেই ভালো দল। নিজেদের কন্ডিশনে তো আরও ভয়ংকর। ইতিহাস ঘাঁটলেই বোঝা যাবে, তারা অনেক ভালো দলকে হারিয়েছে। আমরাও জানি, এখানে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। তাই সেই প্রস্তুতি নিয়েই আমরা এসেছি।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট মানেই প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ। কখনো সব কিছু নিয়ন্ত্রণে থাকবে না। জীবন যেমন চলে, ক্রিকেট ক্যারিয়ারও তেমনি। মানিয়ে নিয়েই এগিয়ে যেতে হবে। চিন্তা না করে মাঠে ফল দিয়ে জবাব দিতে চাই।’

সিরিজ শুরু হবে ২০ জুলাই, এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২ ও ২৪ জুলাই। সব ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।  ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..