✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

নাইজেরিয়ায় অপুষ্টিতে ৬৫২ শিশুর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৬, | ০৮:৪৭:৫৪ |

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কাটসিনা রাজ্যে দীর্ঘদিন ধরেই নিরাপত্তাহীনতা ও অর্থনৈতিক সংকট বিদ্যমান।

চলতি বছরের ছয় মাস অনাহার-অপুষ্টিতে কমপক্ষে ৬৫২ জন শিশুর মৃত্যু হয়েছে। এই ভয়াবহ মানবিক সংকটের জন্য আন্তর্জাতিক দাতাদের তহবিল কমানোকে দায়ী করেছে মেডেসিনস সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ)। শুক্রবার (২৫ জুলাই) রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ডক্টরস উইদাউট বর্ডারস নামেও পরিচিত এমএসএফ বলেছে, ‘আমরা বর্তমানে বিশাল বাজেট কাটছাঁট প্রত্যক্ষ করছি, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে।  এটি অপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসার ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলছে।’


এর আগে জাতিসংঘের খাদ্য সংস্থা জানায়, তারা জুলাইয়ের শেষের দিকে নাইজেরিয়ার বিদ্রোহ-কবলিত উত্তর-পূর্বাঞ্চলের ১.৩ মিলিয়ন মানুষের জন্য খাদ্য ও পুষ্টি সহায়তা স্থগিত করতে বাধ্য হবে।  কারণ মজুদ শেষ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতে তহবিল প্রত্যাহারের ফলে ঘাটতি পূরণের জন্য নাইজেরিয়া এই বছর ২০০ বিলিয়ন নাইরা (১৩০ মিলিয়ন ডলার) বাজেট করেছে।

এমএসএফ জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর কাটসিনায় সবচেয়ে তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা প্রায় ২০৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ‘দুর্ভাগ্যবশত ২০২৫ সালের শুরু থেকে ইতোমধ্যে ৬৫২ জন শিশু মারা গেছে’।

প্রসঙ্গত, কাটসিনা রাজ্যে ডাকাতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।  যার ফলে নিরাপত্তাহীনতার কারণে অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে, তাদের খামার ছেড়ে যেতে বাধ্য হয়েছে।  স্থানীয় বেসামরিক নজরদারি গোষ্ঠীগুলির সঙ্গে সরকার ডাকাতদের কার্যকলাপ নিয়ন্ত্রণে লড়াই করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..