✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

নামাজে সালাম ফেরানোর সঠিক পদ্ধতি কী, জেনে নিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৯, | ১৮:০১:১৪ |
আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন শুধু তাঁর ইবাদতের জন্য। আর ইবাদতের শ্রেষ্ঠতম রূপ হলো নামাজ। নামাজ শুধু ব্যক্তিগত নয়, বরং সামাজিক ও আধ্যাত্মিক জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেন, ‘নামাজ হলো দ্বীনের স্তম্ভ।’ অর্থাৎ, নামাজ ছাড়া ধর্মের ভিত্তি গড়ে ওঠে না।

রাসুল (সা.)-এর ভাষায়, ‘আমার চোখের স্নিগ্ধতা বা প্রশান্তি রয়েছে নামাজে।’ এ থেকেই বোঝা যায়, নামাজ শুধু শরীয়তের বিধান নয়, বরং তা একজন মুমিনের আত্মিক প্রশান্তির উৎস।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘তুমি সূর্য হেলার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো এবং ফজরের নামাজ (কায়েম করো)। নিশ্চয়ই ফজরের নামাজে সমাবেশ ঘটে।’ (সুরা বনি ইসরাঈল : ৭৮)

অন্য আয়াতে আল্লাহ বলছেন, ‘নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে’ (সুরা আনকাবুত : ৪৫)। অর্থাৎ, প্রকৃত নামাজি সব ধরনের অশ্লীলতা ও অনৈতিকতা থেকে নিজেকে দূরে রাখেন।

নামাজে সালাম ফেরানোর সঠিক পদ্ধতি কী, জেনে নিন
মাগরিবের পর পরই ঘুমানো কি জায়েজ?
তাই পৃথিবীতে আল্লাহর দেওয়া বিধানগুলোর মধ্যে নামাজের মর্যাদা সবচেয়ে বেশি। আর নামাজের মর্যাদা যেমন বেশি, তেমনই নামাজি ব্যক্তির মর্যাদাও বেশি।

নামাজের কথা সামনে আসতেই অনেকে জানতে চান, নামাজে সালাম ফেরানোর সঠিক পদ্ধতি কী? উভয় সালাম কোত্থেকে শুরু করবে এবং কোথায় শেষ করবে? চলুন তাহলে জেনে নিই সালাম ফেরানো সঠিক পদ্ধতি-

সালাম ফেরানোর সঠিক পদ্ধতি হচ্ছে, কিবলার দিকে চেহারা থাকা অবস্থায় সালাম শুরু করবে এবং সালাম বলতে বলতে চেহারা ডানদিকে ফেরাবে। তেমনিভাবে দ্বিতীয় সালামের ক্ষেত্রেও চেহারা সামনের দিকে এনে কিবলার দিকে থাকা অবস্থায় সালাম শুরু করবে এবং সালাম বলতে বলতে চেহারা বাম দিকে ফেরাবে।

>الكوكب الدري< ١/১৪০ : (تحت حديث عائشة رضي الله عنها أن رسول الله ‘صلى الله عليه وسلم كان يسلم في الصلاة تسليمة واحدة تلقاء وجهه، ثم يميل إلى الشق الأيمن شيئاً) أي يأخذ فيها من تلقاء وجهه ويختمها إذا مال وجهه إلى اليمين. وكذا الحكم في تسليم اليسار. لكنها اكتفت بذكر تسليمة؛ لما أن مقصودها بالذكر إنما هو بيان التسليمة، من أين تبتدأ وبيان كيفيتها كيف هي.

–আলমাজমু শরহুল মুহায্যাব : ৩/৪৫৮, লামিউদ দারারী : ১/১৪০, মাআরিফুস সুনান : ৩/১১০

উৎস : মাসিক আল কাউসার

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..