✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

হ্যান্ডশেকের পর এবার ভারত-পাকিস্তান ম্যাচে টস বিতর্ক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৫, | ০৭:৫৫:১৬ |

২০২৫ নারী ক্রিকেট বিশ্বকাপে কলম্বোয় ভারত–পাকিস্তান লড়াইয়ের সূচনাতেই দেখা দিল নাটকীয়তা। রোববারের টসের সময় হ্যান্ডশেক না করার পাশাপাশি হয়েছে ভুল সিদ্ধান্তও। টসের সময় ভুল শোনার কারণে সিদ্ধান্ত চলে যায় পাকিস্তানের পক্ষে, যা নিয়ে তৈরি হয় বিভ্রান্তি।

ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর কয়েন ছোড়েন। পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা ডাক দেন ‘টেলস’। কিন্তু ম্যাচ রেফারি শান্দ্রে ফ্রিটজ এবং ঘোষক মেল জোন্স সেটিকে শুনলেন ‘হেডস’ বলে। কয়েন মাটিতে পড়ার পর ফল আসে হেডস। ফলে ভুল বোঝাবুঝির কারণে টসের জয়ী ঘোষণা করা হয় ফাতিমাকে। তিনি সুযোগ নিয়ে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত জানান।

অদ্ভুত বিষয় হলো—সেই মুহূর্তে হারমানপ্রীত কোনো আপত্তি তোলেননি।

 

দ্বিতীয় লিগ ম্যাচে ভারত ও পাকিস্তান—দুটি দলই একাদশে একটি করে পরিবর্তন আনে। পুরুষদের ক্রিকেটের ধারাবাহিকতায় এখানেও দুই অধিনায়ক টসে হাত মেলাননি।

বিশ্বকাপের সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচ শুরু হওয়ার আগেই এমন বিভ্রান্তি শুধু উত্তেজনাই বাড়িয়ে দিয়েছে। ভারত–পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি নাটক, আর কলম্বোর সেই টসের ঘটনা যেন তারই আরেক প্রমাণ।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..