সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন দুই দিবস ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৫, | ১২:৩৯:৫৭ |

জুলাই অভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের সাহসী ভূমিকার স্বীকৃতি ও সন্ত্রাসবিরোধী প্রতিরোধ আন্দোলনের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটি বিশেষ দিবস ঘোষণা করেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে রাজু ভাস্কর্যে ‘জুলাই উইমেন্স ডে’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য এ ঘোষণা দেন।

উপাচার্য বলেন, প্রতিবছর ১৪ জুলাই ‘নারী শিক্ষার্থী দিবস’ এবং ১৭ জুলাই ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই দুই দিন বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হবে।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক নানা ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

এ উপলক্ষে রাজু ভাস্কর্য, টিএসসি ও শামসুন্নাহার হলের সামনে শিক্ষার্থীদের উপভোগের জন্য বড় পর্দায় অডিও-ভিজ্যুয়াল ডিসপ্লে স্থাপন করা হয় এবং সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিত করে ক্যাম্পাসজুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো আয়োজন করা হয়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..