✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বর্ষায় ভেজা জামাকাপড়ের দুর্গন্ধ যেভাবে দূর করবেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৫, | ১২:২৭:৫৭ |

বর্ষাকালে বেশির ভাগ সময়ই রোদের দেখা মেলে না। ফলে জামাকাপড় ধোয়ার সাহস করেন না অনেকে। যারা ধুয়ে ফেলেন, শুকাতে গিয়ে বিপত্তিতে পড়েন। কারণ এই সময়ে ভেজা জামাকাপড় শুকাতে চায় না।

এদিকে বেশিক্ষণ ভেজা থাকলে জামাকপড় থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। জামাকাপড়ের এই গন্ধ কাচলেও যেতে চায় না। তবে এই সমস্যা সমাধানের কয়েকটি উপায় রয়েছে, তা জানাতেই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক-

১। জামাকাপড় কাচার আগে সেগুলো বেশ কিছুক্ষণ সাবান পানিতে ডুবিয়ে রাখা প্রয়োজন। সাবান পানিতে ডুবিয়ে রাখলে জামাকাপড়ের ময়লা নরম হয়ে সহজেই উঠে আসে। তবে ফ্যাব্রিকের কাজ থাকলে সাবান পানিতে রেখে দিলে তা নষ্ট হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে হালকা ক্ষারযুক্ত সাবান ব্যবহার করতে হবে।

২। জামাকাপড়ের গন্ধ দূর করতে লেবু খুব কার্যকর। লেবু দুর্গন্ধ সৃষ্টিকারী ফাঙ্গাস দূর করতে সাহায্য করে। ডিটারজেন্ট পাউডারের মধ্যে এক চামচ লেবুর রস দিয়ে কাচতে পারেন। এতে গন্ধ দূর হয়ে যাবে।

৩। অনেকেই সময়ের অভাবে সব ময়লা জামাকাপড় এক জায়গায় জমা করে রাখেন সপ্তাহান্তে ধোবেন বলে। এভাবে জামাকাপড় রাখলে বর্ষাকালে স্যাঁতসেঁতে গন্ধ বের হয়। চেষ্টা করুন অল্প অল্প করে সব জামাকাপড় কেচে নেওয়ার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..