✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-৩০, | ০৭:০৭:০১ |

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। পরীক্ষা শুরু হবে ১২ অক্টোবর, চলবে ২৩ অক্টোবর পর্যন্ত।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও এলাকায় পিএসসির প্রধান কার্যালয়ে। প্রতিদিন সকাল ১০টা থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ১ হাজার ৪১৬ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৮৩১ জন প্রার্থী বিভিন্ন তারিখে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

পরীক্ষার দিন প্রার্থীদের অবশ্যই কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা বিপিএসসি ফরম-১ সহ নির্ধারিত সব প্রয়োজনীয় সনদ ও কাগজপত্রের সত্যায়িত কপি (দুই সেট) মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে এবং মূল সনদগুলো প্রদর্শন করতে হবে। এসব কাগজপত্রসহ ফরম না জমা দিলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না বলেও জানানো হয়েছে।

কমিশন প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে।

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..