✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বর্তমানে গাজায় সরবরাহকৃত ত্রাণ সমুদ্রে এক ফোঁটা জলের মতো: জাতিসংঘ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৭, | ০৬:২৭:২১ |

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডাব্লিউএফপি) প্রধান পরিচালন কর্মকর্তা কার্ল স্কাউ বলেছেন, গাজায় বর্তমানে যে পরিমাণ মানবিক সহায়তা প্রবাহিত হচ্ছে, তা ‘সমুদ্রে এক ফোঁটা জলের’ মতো এবং এর তুলনায় অনেক বেশি সহায়তা প্রয়োজন।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের বাইরে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে স্কাউ জানান, বর্তমানে প্রতিদিন গড়ে মাত্র ৮০টি সহায়তা ট্রাক গাজায় প্রবেশ করছে। অথচ প্রয়োজন কমপক্ষে ৫০০ থেকে ৬০০ ট্রাক— যা অবিশ্বাস্য।

 

তিনি আরও বলেন, গাজার উত্তরাঞ্চলে পৌঁছানোও বর্তমানে সম্ভব হচ্ছে না, যেখানে ইসরায়েল গাজা সিটিতে তীব্র সামরিক অভিযান চালাচ্ছে। অন্যদিকে, গাজা উপত্যকায় আইনশৃঙ্খলার সম্পূর্ণ ভাঙন দেখা দিয়েছে, যার ফলে সবচেয়ে দুর্বল ও ঝুঁকিপূর্ণ মানুষরাও সাহায্য পাচ্ছে না।

স্কাউ জোর দিয়ে বলেন, ‘প্রচুর পরিমাণে মানবিক সহায়তা প্রয়োজন। এটি কেবল একটি জরুরি অবস্থা নয়—এটি একটি মানবিক বিপর্যয়।’

সূত্র: আল জাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..