✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

রউফ চৌধুরী আবারো ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-১৩, | ১২:৪৮:৪২ |

আব্দুর রউফ চৌধুরী সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের ৪৩২ তম পরিচালনা পর্ষদের সভায় ব্যাংক এশিয়ার চেয়ারম্যান পদে পূনঃনির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংক এশিয়ার প্রধান উদ্যোক্তা।

রউফ চৌধুরী দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি। তিনি র‌্যাংগস গ্রুপ ও সি রিসোর্সেস গ্রুপ-এর চেয়ারম্যান। একই সাথে তিনি দেশের সর্বাধিক প্রচারিত ইংরেজী দৈনিক দ্য ডেইলি স্টার-এর অন্যতম পরিচালক।

তিনি দেশের পরিবহন, ঔষধ, অবকাঠামো, তথ্য প্রযুক্তি, ব্যাংকিং, গভীর সমুদ্রে মৎস্য আহরন সহ বিভিন্ন সেক্টরে সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যেগুলো দেশের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে।

এছাড়া তিনি চার বছর বাংলাদেশ বাস্কেট বল এসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। বিশ বছরেরও বেশি সময় ধরে তিনি ঢাকা সেনানিবাস্থ কুর্মিটোলা গলফ ক্লাবের নির্বাহী সদস্য। জনাব এ. রউফ চৌধুরী সক্রিয়ভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..