✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৬৩২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৫, | ০৫:৪৮:২৫ |

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আরও ৬৩২ জন এডিস মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২০৭ জন, বরিশাল বিভাগে ১৫৭ জন, ঢাকা বিভাগে ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, রাজশাহী বিভাগে ৫৬ জন ও খুলনা বিভাগে ৩৩ জন ভর্তি হয়েছেন।

এর আগে, গত রোববার ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছরে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু।

ডেঙ্গুতে আক্রান্ত হয়েএই বছরে এখন পর্যন্ত ১৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৬ জন পুরুষ ও ৯২ জন নারী। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৪৪ হাজার ৪৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..