✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

দর্শক খরায় স্থগিত হচ্ছে বৈদ্যুতিক বাইকের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ‘মোটোই’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৪, | ০৫:১৬:২৬ |

দর্শক ও বাজারের প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক বাইকের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ‘মোটোই’ স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মোটরসাইকেলিং ফেডারেশন (এফআইএম) ও মোটোজিপি কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ মৌসুম শেষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এক বিবৃতিতে এফআইএমের প্রেসিডেন্ট হোর্হে ভিয়েগাস বলেন, ‘আজ আমরা এফআইএম মোটোই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ স্থগিত করার ঘোষণা দিচ্ছি। মোটোজিপির স্বত্বাধিকারী ডোর্নার সঙ্গে মিলে এই উদ্ভাবনী বিভাগকে জনপ্রিয় করার সব রকম চেষ্টা সত্ত্বেও আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারিনি। এমনকি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক বাইকের বাজারও আশানুরূপভাবে অগ্রগতি হয়নি।’

 

২০২৫ মৌসুমে মোটোইয়ের এখনো দুটি রেস বাকি আছে। এরপর অনির্দিষ্টকালের জন্য এই প্রতিযোগিতা স্থগিত হয়ে যাবে। এফআইএম ও মোটোজিপি জানিয়েছে, তারা বৈদ্যুতিক বাইকের বাজার পর্যবেক্ষণ চালিয়ে যাবে। ভবিষ্যতে আয়োজনটি পুনরায় চালুর মতো পরিস্থিতি তৈরি হলে বিষয়টি আবার বিবেচনা করা হবে।

২০১৯ সালে মোটোইয়ের যাত্রা শুরু হয়। প্রথম দিকে মাত্র চারটি রাউন্ডে ছয়টি রেস নিয়ে মৌসুম শুরু হয়। প্রথম দিকে বেশ সাড়া ফেললেও পরে ধীরে ধীরে এর আবেদন কমতে থাকে। একটা পর্যায়ে আটটি রাউন্ডে রেসের সংখ্যা বেড়ে ১৬টি হলেও ২০২৫ সালে তা ৭টি রাউন্ডে নামিয়ে আনা হয়।

বর্তমানে মোটোই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলের জন্য রেসিং বাইক সরবরাহ করে ডুকাটি। ২০২৩ সালে এনার্জিকা ইগো করসার স্থলাভিষিক্ত হয় ডুকাটি। এই বৈদ্যুতিক বাইকগুলোর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৭১ মাইল (প্রায় ২৭৫ কিলোমিটার)। অন্যদিকে প্রচলিত মোটোজিপি বাইকগুলোর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২২৪ মাইল (প্রায় ৩৬০ কিলোমিটার) পর্যন্ত। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..