✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মসলা ছাড়া পেশোয়ারি গোশত তৈরির রেসিপি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০৭, | ১৪:৪৭:০৬ |

মাংসের কোনো পদ তৈরি বলতেই বুঝায় হরেক পদের মসলার সমাহার। কত যে বাহারি নাম আর সুগন্ধ সেসব মসলার! কিন্তু সেই মসলাই যদি মাংস রান্নায় উহ্য থাকে, তাহলে কেমন হয়? সম্প্রতি ভিনদেশি এই রান্না বেশ জনপ্রিয়তা পেয়েছে আমাদের দেশেও। মসলা ছাড়া মাংসের এই পদ খেতেও অত্যন্ত সুস্বাদু। চলুন জেনে নিই মসলা ছাড়া পেশোয়ারি গোশত তৈরির রেসিপি-

 

 

 

তৈরি করতে যা লাগবে

  • গরু বা খাসির মাংস- ১ কেজি
  • ঘি- ১ চামচ
  • লবণ- পরিমাণমতো
  • আস্ত আলু- কয়েকটি
  • কাঁচা মরিচ- ২টি
  • ধনিয়া পাতা- পরিমাণমতো
  • আদা কুচি- ২ টেবিল চামচ
  • টমেটো- ২টি
  • গোলমরিচ গুঁড়া- পরিমাণমতো
  • পানি- প্রয়োজনমতো।

যেভাবে তৈরি করবেন

মোটা তলা বিশিষ্ট রান্নার একটি হাঁড়ি নিতে হবে। এবার তাতে সব উপকরণ একসঙ্গে নিন। এবার চুলায় তুলে দিন। ঢেকে রান্না করুন। প্রয়োজন হলে পানি দিন। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে আবার ঢেকে রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে নরম হয়ে এলে নামিয়ে নিন। সুস্বাদু এই পেশোয়ারি গোস্ত রুটি, পরোটা, পোলাও, খিচুড়ির সঙ্গে খেতে পারবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..