✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরানের ১২ সাংবাদিক নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১০, | ১২:১৩:১৬ |

গত ১২ জুন দিবাগত মধ্যরাতে ইরানে হামলা চালায় ইসরায়েল। এরপর তৎক্ষণাৎ ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরানও। দীর্ঘ ১২ দিন স্থায়ী ছিল এই যুদ্ধ। ২৪ জুন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। টানা ১২ দিনের এই সংঘাতে ইসরায়েলি হামলায় ইরানের অন্তত ১২ সাংবাদিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ইরান জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দু’দেশের মধ্যে সংঘাতের সময় ইরানের ডজনখানেক সাংবাদিক এবং মিডিয়া কর্মী নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর শাখা বাসিজ প্যারামিলিটারি ফোর্সের মিডিয়া আর্ম জানিয়েছে- মিডিয়া কর্মীদের মধ্যে নিহতের সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে।

ইসরায়েলবিরোধী মিত্র গোষ্ঠীগুলোর প্রতি ইঙ্গিত করে ইরান অভিযোগ করেছে, সত্যের পক্ষে থাকা মিডিয়ার কণ্ঠরোধ করার জন্য এবং প্রতিরোধ ফ্রন্টের মিডিয়াকে দমন করার জন্য ইচ্ছাকৃতভাবে মিডিয়া অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সংঘাতের সময় ইরানের রাজধানী তেহরানের উত্তরাঞ্চলে অবস্থিত দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের হামলায় দেশটির জ্যেষ্ঠ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং শত শত বেসামরিক লোক নিহত হয়েছেন।

রিপোর্ট লেখা পর্যন্ত মৃতের সংখ্যা এক হাজার ৬০ জনে দাঁড়িয়েছে বলে জানা গেছে। এদিকে ইসরায়েলে ইরানের পাল্টা হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে।

– আরব নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..