✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

হামজা-সোহেলের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০৪, | ১০:৫২:৪১ |

ঢাকার জাতীয় স্টেডিয়াম, গ্যালারিতে দর্শকদের ঢল, আর তার মাঝেই ফিরল সেই বহু কাঙ্ক্ষিত মুহূর্ত-বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জয়। ভুটানের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় এনে দিলেন হামজা চৌধুরী ও সোহেল রানা।

ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। কর্নার থেকে বক্সে বল ভাসিয়ে দেন অধিনায়ক জামাল ভূঁইয়া। নিখুঁত পজিশনে থাকা হামজা মাথা ছুঁইয়ে দেন বলের দিকে, আর তা সরাসরি জালে। দর্শকরা তখনই বুঝে ফেলেন, এই ম্যাচে দেখা যাবে ভিন্ন এক বাংলাদেশ।

 

 

প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ করলেও আর গোল পায়নি স্বাগতিক দল। তবে দ্বিতীয়ার্ধে সেই অপেক্ষার অবসান করেন সোহেল রানা। বক্সের বাইরে থেকে নেওয়া তার দুর্দান্ত এক রকেট গতির শট ভুটানিজ গোলকিপারের হাত ছুঁয়ে জালে জড়িয়ে যায়। সেই গোল ছিল যেমন দৃষ্টিনন্দন, তেমনি আত্মবিশ্বাস জাগানিয়া।

খেলার ৬ মিনিট হামজার হেডে প্রথম গোল এরপর ৭১ মিনিটে সোহেল রানার দূরপাল্লার শটে দ্বিতীয় গোল! ব্যস দারুণ এক জয় সঙ্গী হয়ে গেল বাংলাদেশের। পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণে ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ

দীর্ঘ ৫৫ মাস পর ঢাকার মাঠে ফিরল আন্তর্জাতিক ফুটবল। নতুন করে সাজানো স্টেডিয়ামে নতুন দিনের শুরুও হলো দারুণ জয় দিয়ে।

বিস্তারিত আসছে...

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..