✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

রংপুরে ৩০ লাখ নকল বিড়ি উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-১১, | ১২:২৩:৩২ |

রংপুরে কাস্টমসের পৃথক অভিযানে ব্যবহৃত ব্যান্ডরোলযুক্ত ও চালানবিহীন বিপুল পরিমাণ শলাকা বিড়ি আটক করা হয়েছে। শুক্রবার রাতে ও শনিবার দুপুরে হারাগাছ এলাকায় অভিযানান চালিয়ে এসব বিড়ি আটক করা হয়।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুরের অতিরিক্ত কমিশনার আবদুল মান্নান সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় কর্মকর্তা একেএম খায়রুল বাসারের নেতৃত্বে সদর দপ্তরের প্রিভেন্টিভ টিম এবং বিভাগীয় দপ্তরের প্রিভেন্টিভ টিম পৃথক অভিযান চালিয়ে হারাগাছ এলাকার দুইটি গোডাউনে মজুদকৃত ২৯ লাখ ১২ হাজার পিছ শলাকা বিড়ি আটক করে। আটককৃত বিড়ির রাজস্ব আরোপযোগ্য মূল্য প্রায় ২১ লাখ টাকা এবং জড়িত রাজস্ব সাড়ে ৯ লাখ টাকা।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার শওকত আলী সাদী জানান, চলমান পরিস্থিতিতে রাজস্ব আদায়ের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..