সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মেয়ে, তোমার মেয়ে হওয়াই পাপ!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০১-০৯, | ১৩:০৫:৫৮ |

ছোকড়া বুড়ো যাচ্ছে সবাই
প্রেমের স্রোতে ভেসে,
যখন তুমি মধুর করে
উঠছো মেয়ে হেসে।

কারোর সাথে মিষ্টি কথন
তোমার কি আর সাজে!
পরশি মাসি, পাড়ার বুড়ি
বলবে তোমায় বাজে।

কেমন চলা, কেমন বলা
কেমন পরিধেয়,
এসব নিয়ে হচ্ছে দেদার
তোমায় করা হেয়।

মানুষতো নও, পণ্য তুমি
দেখছে যেমন লোকে,
নখ থেকে চূল সর্বদেহ
চাটছে তোমায় চোখে।

এটা নিষেধ সেটা নিষেধ
ওটাও করা বারণ,
পশুত্বকে করবে জাহির
শুধাও যদি কারণ।

সহ্য করেই রইলে ভালো
নইলে পড়বে রোষে,
জন্ম তোমার আজন্ম পাপ
জীবন ভরা দোষে!

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..