✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ভারত ম্যাচের আগে টাইগার শিবিরে দুঃসংবাদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২২, | ০৫:৪৪:৩৮ |

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বড় দুশ্চিন্তায় পড়লো বাংলাদেশ ক্রিকেট দল। অনুশীলনের সময় চোট পেয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।

ঘটনাটি ঘটে দলের শেষ অনুশীলন সেশনে। শুরুতে ফিল্ডিং অনুশীলনে অংশ নিলেও ব্যাটিংয়ের সময় পাঁজরে চোট পান লিটন। চোট পাওয়ার পরই অনুশীলন বন্ধ করে চিকিৎসা নিতে হয় তাকে। পরে বেঞ্চে বসেই সতীর্থদের অনুশীলন পর্যবেক্ষণ করেছেন তিনি।

তবে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, লিটনের চোট গুরুতর নয়। তবুও গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তার ইনজুরি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ক্রিকেট ভক্তদের মাঝে।

আগামী পরশু ভারতের বিপক্ষে সুপার ফোরের লড়াইয়ে নামবে বাংলাদেশ। এরপরের দিনই টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। টানা দুই দিনে কঠিন দুটি ম্যাচ সামনে রেখে সোমবারই শেষবারের মতো প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ দল।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..