✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সেমিফাইনালে রাতে মুখোমুখি চেলসি ও ফ্লুমিনেন্স

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৮, | ০৩:৪২:৪৭ |

ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে ইংলিশ জায়ান্ট চেলসি ও ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। টুর্নামেন্টের চারটি ব্রাজিলিয়ান ক্লাবের মধ্যে একমাত্র ফ্লুমিনেন্সই পৌঁছেছে সেমিফাইনালে।

চেলসি কোয়ার্টার ফাইনালে ২০২৩ সালের রানার্সআপ পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে সেমিতে ওঠে। ম্যাচের ১৬ মিনিটে কোল পামারের গোলে এগিয়ে যায় চেলসি। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে সমতা ফেরান পালমেইরাসের এস্তেভাও। তবে ৮৩ মিনিটে মালো গুস্তোর একটি শট গিয়ায়ের গায়ে লেগে গোল হয়ে চেলসিকে এনে দেয় জয়।

অন্যদিকে, ফ্লুমিনেন্স আল হিলালের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে। ম্যাচ শুরুর আগে পর্তুগিজ ফুটবলার দিয়েগো জোতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় আল হিলালের দুই পর্তুগিজ খেলোয়াড় রুবেন নেভেস ও জোয়াও ক্যানসেলো আবেগপ্রবণ হয়ে পড়েন। ম্যাচে ফ্লুমিনেন্সের হয়ে গোল করেন ম্যাথিউজ মার্তিনেল্লি ও হারকিউলিস। আল হিলালের একমাত্র গোলটি করেন লিওনার্দো।

আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে। দুই দলের এই লড়াই যে ফাইনালের দারপ্রান্তে পৌঁছানোর জন্য, তা নিয়ে উত্তেজনার কমতি নেই।

এদিকে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ফরাসি ক্লাব পিএসজি ও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে পিএসজি। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে পৌঁছেছে সেমিতে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..