সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ঢাকায় বিওয়াইডির নতুন বৈদ্যুতিক গাড়ি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২৪, | ১১:০৯:২৩ |

বাংলাদেশের বাজারে নতুন মডেলের গাড়ি এনেছে চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ‘বিওয়াইডি সিলায়ন ৬’ মডেলের গাড়িটি এক চার্জে ১ হাজার ৯২ কিলোমিটার পথ চলতে পারে। সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি প্রযুক্তির গাড়িটি জ্বালানি সাশ্রয়ের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে জানিয়েছে বিওয়াইডি। প্রথম ২০০ ক্রেতার জন্য গাড়িটির দাম ধরা হয়েছে ৬৩ লাখ ৯০ হাজার টাকা। গাড়িটি কেনার আগে টেস্ট ড্রাইভের সুযোগও মিলবে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ের বিওয়াইডির বিক্রয়কেন্দ্রে এক অনুষ্ঠানে গাড়িটি উন্মুক্ত করা হয়।

অনুষ্ঠানে বিওয়াইডি গ্লোবালের কর্মকর্তা চার্লস রেন জানান, বিওয়াইডি প্রথম দিকে শুধু ব্যাটারি তৈরি করত। ধীরে ধীরে বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা হিসেবে নিজেদের জায়গা করে নিয়েছে। এরই মধ্যে প্রায় শতাধিক দেশে গাড়ি বাজারজাত করছে বিওয়াইডি। কার্বন নিঃসরণ কমানোর মাধ্যমে পরিবেশ উন্নত করতে বাংলাদেশেও পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি বাজারজাত করছে বিওয়াইডি।

বিওয়াইডির বাংলাদেশের পরিবেশক সিজি রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ‘বাংলাদেশে ধীরে ধীরে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ছে। বিষয়টিকে মাথায় রেখে আমরা বাংলাদেশে গাড়িপ্রেমীদের জন্য সিলায়ন ৬ গাড়িটি এনেছি। এটি বাংলাদেশের প্রথম সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি। যারা পরিবেশবান্ধব ও জ্বালানি দক্ষতার বিষয়কে গুরুত্ব দেন, তাদের জন্য এটি একটি দারুণ গাড়ি।’

 

 তেজগাঁওয়ের বিওয়াইডির বিক্রয়কেন্দ্রে নতুন গাড়িটি উন্মুক্ত করা হয়। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে জানানো হয়, ১.৫ লিটার টার্বো ইঞ্জিন থাকায় সিলায়ন ৬ মডেলের গাড়িটি মাত্র ৮ দশমিক ৫ সেকেন্ডে ১০০ কিলোমিটার/ঘণ্টা গতি তুলতে পারে। বাংলাদেশের চালক ও পথচারীদের কথা বিবেচনা করে গাড়িটিতে নিরাপত্তার জন্য এডিএএস, ৩৬০°এইচডি ক্যামেরা ও ছয়টি এয়ারব্যাগ রয়েছে। আর নান্দনিকতার ছোঁয়া দিতে ভেতরে রয়েছে ১৫ দশমিক ৬ ইঞ্চির স্মার্ট রোটেটিং টাচস্ক্রিন, ১০ স্পিকারের ইনফিনিটি প্রিমিয়াম অডিও সিস্টেম, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট ও প্যানারমিক সানরুফ সুবিধা। হারবার গ্রে, আর্কটিক হোয়াইট, ডিলান ব্ল্যাক ও স্টোন গ্রে—চারটি রঙে বাজারে আসা গাড়িটির ব্যাটারিতে আট বছর বা ১ লাখ ৬০ হাজার কিলোমিটার (যেটা আগে আসে) বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..