✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

নিউমোনিয়ায় আক্রান্ত পোপ, অবস্থা আশঙ্কাজনক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২৩, | ১০:২৬:৪৪ |

রোমান ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। হাসপাতাল জানিয়েছে তার স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে। অপরদিকে, ভ্যাটিকান কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, ‘মহান ধর্মগুরুর অবস্থা এখনও আশঙ্কাজনক। তিনি বিপদমুক্ত নন।’

রবিবার (২৩ ফেব্রুয়ারি) এমনটাই জানিয়েছে একাধিক পশ্চিমা গণমাধ্যম।

গত ২৪ ঘণ্টায় নিউমোনিয়ায় আক্রান্ত পোপের শারীরিক অবস্থার ইতিবাচক কিছু লক্ষ্য করেনি চিকিৎসকরা। জ্ঞান থাকলেও তীব্র হয়েছে শ্বাসকষ্ট। কৃত্রিমভাবে অক্সিজেন সরবরাহ করতে হচ্ছে তাকে। প্লাটিলেট কমে যাওয়া আর অ্যানিমিয়ার কারণে রক্তও দিতে হয়েছে।

গুরুতর অসুস্থ হয়ে গত ১৪ ফেব্রুয়ারি রোমের গেমেলি হাসপাতালে ভর্তি হন ৮৮ বছর বয়সী পোপ। তার দু’টি ফুসফুসেই জটিল সংক্রমণ ধরা পড়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেশ কয়েক দিন ধরে ব্রঙ্কাইটিসের লক্ষণ ছিল পোপের।

 হাসপাতালের বাইরে পোপ জন পলের ভাস্কর্যের সামনে ফ্রান্সিসের সুস্থতার জন্য প্রার্থনা। ছবি: সংগৃহীত

শনিবার প্রথমবারের মতো পোপের শারীরিক অবস্থা সংকটাপন্ন- আখ্যা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একযুগ ধরে রোমান ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আর্জেন্টিনার নাগরিক পোপ ফ্রান্সিস।

এদিকে পোপের পদত্যাগ ইস্যু নিয়েও খবর ছড়িয়ে পড়তে দেখা গেছে একাধিক পশ্চিমা গণমাধ্যমে। মূলত, ফ্রান্সিসের পূর্বসূরি পোপ ষোড়শ বেনেডিক্টও শারীরিক অসুস্থতাজনিত কারণে ২০১৩ সালে পদত্যাগ করেন। এমনকি তার শারীরিক অবস্থাও সম্ভবত পোপ ফ্রান্সিসের মতো গুরুতর ছিল না।

বিবিসি লিখেছে, পোপ তার স্বাস্থ্য সম্পর্কে তথ্য প্রকাশের বিষয়ে নির্দেশনা দেওয়ার পর ভ্যাটিকান প্রতিদিন বিবৃতি দিয়ে তার শারীরিক অবস্থা জানাচ্ছে। তবে সেই বিবৃতির ভাষা আর দৈর্ঘ্য একেক সময় একেক রকম হয়। তার মধ্যে থেকে প্রকৃত অবস্থা বুঝতে গলদঘর্ম হতে হয়।

তবে শনিবারের বিবৃতিতে ভ্যাটিকান যা বলেছে, তাতে পোপের অবস্থার অনেক বেশি খোলামেলা এবং বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে, যেমনটা সাধারণত হয় না।

চিকিৎসকরা আগের দিনও বলেছিলেন, প্রথমবারের মত ওষুধে সাড়া দিচ্ছেন পোপ। তবে পোপের অবস্থা যে বেশ জটিল, সেটা তার ডাক্তারদের কাছেও স্পষ্ট।

শুক্রবার তারা বলেছিলেন, পোপের অবস্থা এতটাই নাজুক যে পরিস্থিতির সামান্যতম পরিবর্তনেও বিপর্যয় ঘটে যেতে পারে।

চিকিৎসকদের একজন বলেছিলেন, তিনি পোপ। কিন্তু তিনিও তো একজন মানুষ।

গত ১২ বছরে এই আর্জেন্টাইনকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এর মধ্যে ২০২৩ সালের মার্চ ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে তিনি ৩ রাত হাসপাতালে ছিলেন।

বিবিসি লিখেছে, পোপের সর্বশেষ যে অবস্থা ভ্যাটিকান জানাল, তা বিশ্বজুড়ে ক্যাথলিকদের উদ্বিগ্ন করবে, যারা সর্বক্ষণ পোপের শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন।

রোমের জেমেলি হাসপাতালের বাইরে পোপের জন্য মোমবাতি, ফুল ও চিঠি রাখছেন শুভাকাঙ্ক্ষীরা। ছবি: সংগৃহীত

ক্যাথলিক চার্চের জয়ন্তী বছর হওয়ায় এবছর রোমে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন আয়োজনে পোপের অংশ নেওয়ার কথা রয়েছে। আর সাধারণত তিনি নিষ্ক্রিয় থাকতে ভালোবাসেন না।

এমনকি এ সপ্তাহে হাসপাতালে থেকেও তিনি চ্যাপেলে গিয়েছিলেন প্রার্থনা করতে। সেখানে চেয়ারে বসে বাইবেল পড়েছেন বলে তার চিকিৎসকরা জানিয়েছেন।

ভ্যাটিকান আগেই জানিয়েছিল, পোপের যে শারীরিক অবস্থা, তাতে এই রবিবারের প্রার্থনায় তাকে নেতৃত্ব দিতে দেখা যায়নি।  তার মানে টানা দ্বিতীয় সপ্তাহ তিনি এই প্রার্থনা অনুষ্ঠানে অনুপস্থিত।

একজন ইতালীয় বিবিসিকে বলেন, আমরা রোমের এখানে- পোপকে খুব কাছের অনুভব করি। আমরা খোঁজখবর রাখছি এবং আমরা উদ্বিগ্ন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..