✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৬, | ০৮:২৪:৩৯ |

সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত মোট ৬৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে একই সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

রোববার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..