সর্বশেষ :
স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’ নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস, সবার কাছে দোয়া চাইলেন এ্যানি

যুক্তরাষ্ট্রকে রাশিয়ার কড়া বার্তা, ভারত-চীনকে ভয় দেখিয়ে লাভ নেই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৯, | ০৬:০০:১৭ |
মার্কিন শুল্কনীতির কড়া সমালোচনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ভারত ও চীনের মতো প্রাচীন সভ্যতাকে আলটিমেটাম দিয়ে চাপে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন তিনি। রাশিয়ার প্রধান চ্যানেল ১-এর ‘দ্য গ্রেট গেম’ অনুষ্ঠানে লাভরভ বলেন, ভারত ও চীনকে মার্কিন নির্দেশে রাশিয়ান জ্বালানি কেনা বন্ধ করতে বলা হচ্ছে, যা সেই দেশগুলোকে নতুন বাজার খোঁজার, নতুন উৎস থেকে জ্বালানি কেনার এবং অনেক বেশি দাম দেয়ার দিকে ঠেলে দিচ্ছে।
গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের সমালোচনা করেছেন। ওয়াশিংটনের অভিযোগ, নয়াদিল্লি আসলে ইউক্রেনের যুদ্ধে অর্থের জোগান দিচ্ছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মতে, আমেরিকার নির্বাচিত শুল্ক পদ্ধতির সঙ্গে ‘নৈতিক ও রাজনৈতিক’ বিরোধিতা রয়েছে।
 
লাভরভ ট্রাম্পকে সতর্ক করে বলেন, ‘চীন ও ভারত প্রাচীন সভ্যতা। তাদের কাছে এই ভাষায় বলা – ‘আমার পছন্দ নয়, তাই এটা বন্ধ করো, নইলে শুল্ক চাপাব’ -এভাবে কিছু হবে না। এর বিরুদ্ধে নৈতিক ও রাজনৈতিক আপত্তি আছে। রাশিয়ার ওপর ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার হুমকি প্রসঙ্গে লাভরভ বলেন, ‘সত্যি বলতে, রাশিয়ার ওপর আরোপিত নতুন নিষেধাজ্ঞায় আমি কোনো সমস্যা দেখছি না।
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে সেই সময়ের জন্য অভূতপূর্ব বিপুল পরিমাণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। বাইডেনের আমলে তো নিষেধাজ্ঞাকে কূটনীতির বিকল্প হিসেবে ব্যবহার করা হয়েছে। সমঝোতার কোনো প্রচেষ্টা হয়নি। মার্কিন হুঁশিয়ারির পরও রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রেখেছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, দেশের স্বার্থ সবার আগে বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সূত্র: এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...